লেখালেখি করে আয়ের ৫টি ওয়েবসাইট তৈরীর আইডিয়া
ডিজিটাল দুনিয়ায় ব্যাপক পরিসরে নিজেদের অস্তিত্ব জানান দিতে একটি ওয়েবসাইট বেশ দরকারি।বর্তমানে blogging বা ওয়েবসাইটে লিখে আয় করা বেশ একটি সহায়ক আয়ের মাধ্যম হতে পারে।
আজকাল বিভিন্ন জায়গায় ব্লগিং বা অনলাইনে লেখালেখি করার উপর বেশ নজর দেয়া হচ্ছে।ডোমেইন হোস্টিং ও আগের চাইতে অনেক সহজলভ্য বলা চলে। ইউটিউবে কন্টেন্ট এর কোয়ালিটি ও উন্নত হয়েছে।ফলে এখন চাইলে যেকেউ নিজের মতো ওয়েবসাইট বিল্ড করে নিতে পারে। শুধু তাই নয় এখন ওয়েব ডেভেলপমেন্ট করার টিউটোরিয়ালও ইউটিউবে পাওয়া যায়।
বর্তমানে ফ্রিল্যান্সিং এর কথা মাথায় আসলে প্রথমে আসে SEO,Web Design,Digital Marketing ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন জবসাইটে এজন্য নিজেদের পোর্টফোলিও দেখাতে অনেকে শিক্ষানবিশ হিসেবে ওয়েবসাইট তৈরি করে থাকে।এটি বেশ দরকারিও বলা চলে। নিজেদের ওয়েবসাইট যখন ইচ্ছা মডিফাই, কাস্টমাইজড করা যায়।
তবে যারা ওয়েবসাইট আয়ের জন্যই খুলতে চাচ্ছেন তাদের একটা বড় অংশ প্রায়সময় কনফিউশনে থাকে।বর্তমানে টেকনোলজির যুগ।ফলে যারা আয়ের জন্য ওয়েবসাইট তৈরি করতে চায় প্রথমেই এটির দিকে ঝুঁকে।তাদের ওয়েবসাইটের কন্টেন্ট হয়ে থাকে বিভিন্ন টেক নিউজ, টিউটোরিয়াল ইত্যাদি।অথচ এই ক্যাটাগরি বাদে অন্য ক্যাটাগরির উপর ওয়েবসাইট বানালেও সেখানে ট্রাফিক আনা সম্ভব।আজকে আমি আলোচনা করব এমন ৫ টি ক্যাটাগরি নিয়ে যেগুলোর উপর ওয়েবসাইট বিল্ড করলে ট্রাফিক আসার চান্স অনেক বেশি।
ওয়েবসাইট থেকে ইনকামে মূলত অনেকের টার্গেট থাকে মনিটাইজ করার দিকে।গুগল adsense থেকে ট্রাফিক আর cpm দ্বারা প্রধানত আয় হয়ে থাকে।সাইটে যত বেশি ট্রাফিক আসবে তত বেশি আয়ের সম্ভাবনা বেশি। তো চলুন দেখে নেয়া যাক টপ ৫ ক্যাটাগরি।
জব সার্কুলার ওয়েবসাইট
আচ্ছা চিন্তা করুন বাংলাদেশের বেকার সংখ্যা কত? এক কথায় বলতে গেলে বিশাল।এ বিশাল পরিমাণ মানুষের জন্য চাকরির বাজার বলতে গেলে অতি নগণ্য। তারপরও বিভিন্ন ওয়েবসাইটে,পত্র পত্রিকায় চাকরির বিজ্ঞাপন হয়ে থাকে।কোনো ভালো চাকরির সার্কুলার বের হলে মানুষজন হুমড়ি খেয়ে পড়ে এসব বিজ্ঞপ্তিতে।এ বিষয়টিই আপনারা কাজে লাগাতে পারেন।আপনারা ওয়েবসাইট বিল্ড করে চাকরির বিজ্ঞাপন দিতে পারেন।
কিন্তু আপনি বিজ্ঞাপন পাবেন কোথায়? খুব সহজ অন্যান্য ওয়েব সাইটেই। বিডিজবস,পত্রিকার বিজ্ঞাপন, বেসরকারি কোম্পানীর বিজ্ঞাপন আপনারা নিজেদের ওয়েবসাইটে সুন্দর মতো মডিফাই করে পোস্ট করতে পারেন।এজন্য দরকার ওয়েবসাইটটাকে একটু ভালো মতো ডেভেলপ করা আর একটু SEO স্কিল।কারন আপনার ওয়েবসাইট যদি ভালো না হয় ইউজাররা যদি বিরক্তি প্রকাশ করে তাহলে আপনারা খুব বেশি দূরে এগোতে পারবেন না।তাছাড়া দরকার SEO করা।কারন আপনার দরকার ট্রাফিক আর ট্রাফিক আসার জন্য সার্চ ইঞ্জিনে র্যাংকিং করা অতি দরকারি।একইসাথে দরকার ভালো কপিরাইটিং স্কিল।
এসব চাকরির বিজ্ঞাপন সরাসরি কপি পেস্ট করে না লিখে সাজিয়ে লিখতে পারেন।সেই সাথে ব্যবহার করতে হবে একটি আকর্ষণীয় শিরোনাম যাতে মানুষের দেখেই লিংকে ক্লিক করতে কৌতুহল হয়।একইসাথে ব্যবহার করতে পারেন link shortener
সরাসরি আবেদনের লিংক কিংবা অফিশিয়াল বিজ্ঞাপনের লিংক এর এখানে আপনি link shortener দ্বারাও ইনকাম করতে পারেন।
ফেসবুক খুললেই চাকরির বিজ্ঞাপন বিষয়ক নানা পাবলিক গ্রুপ আছে।সেখানে আপনার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি পোস্ট করতে পারেন।এতে অর্গানিক ট্রাফিক আর cpm ও আসবে।
